বাংলাদেশ লেখক শিবির যশোরের উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যক্ষ আফছার আলী।
প্রথম অধিবেশনে বাংলাদেশের বর্তমান সাংস্কৃতিক পরিস্থিতি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর এম আমানুল্লাহ। প্রবন্ধ নিয়ে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল, মফিজুর রহমান রুন্নু, আমজাদ হোসেন, অধ্যক্ষ আফসার আলী। দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ পাভেল চৌধুরী।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন, সহসভাপতি পদে আব্দুল আলিম, সম্পাদক মিলন বিশ্বাস, যুগ্ম সম্পাদক শেখ জহিরুল ইসলাম জিতু, অর্থ ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুক্তাদিরুল ইসলাম, সেমিনার ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। সদস্য পদে রয়েছেন অধ্যক্ষ পাভেল চৌধুরী, ডক্টর এম আমানুল্লাহ জাহাঙ্গীর ফিরোজ, এমএনএস তুর্কী, মিজানুর রহমান বাবু, সুফ নাজমুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি