নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় শিরিনা আক্তার কনা (২৪) নামে গর্ভবতী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।
আজ শুক্রবার ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন সকাল ১১টার দিকে জেলার মনিরামপুর উপজেলার মুড়াগাছা বাজারে নামক স্থানে ইটের ভাটার একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কনা রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন কনাকে উদ্ধার করে যশোরে হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে ডা. আবু রায়ইহান তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়। শিরিনা আক্তার কনা মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী।
এ ঘটনায় তার স্বামী রুহুল কুদ্দুস ২৫০ জেনারেল হাসপাতাল, যশোরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। স্বামীকে চিকিৎসা দেওয়া গেলেও গর্ভবতীর কারনে স্ত্রীর চিকিৎসা কোন কাজে আসেনি। অতিরিক্ত রক্ত ক্ষরণে গর্ভের সন্তানসহ তিনি মারা যান।
