চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মল্লিককে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ মে) চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দেন যশোরের জেলা প্রশাসক।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান বেশ কয়েক মাস পরিষদে অনুপস্থিত। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হলে চেয়ারম্যানকে অব্যহতি দিয়ে সেখানে কৃষি সম্প্রসারণ অফিসারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যাণ হামিদ মল্লিক মুঠোফোনে জানান, গত এক সপ্তাহ আগে পদত্যাগের জন্য নির্বাহী অফিসার বরাবর লিখিত দরখাস্ত দেন। কিন্তু পদত্যাগের দরখস্তটি গ্রহণ করা হয়নি। পরবর্তীতে জানতে পেরেছি আমার দরখস্ত গ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত সমস্যার কারণে আমি পদত্যাগের জন্য দরখাস্ত করেছি।
