নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ থেকে ২৪ মার্চ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এসময়ে যশোর জেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিক্ষার্থী ও অন্যান্য শিশুদের কৃমিনাশক এক ডোজ মেবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো হবে। মোট ৬ লাখ ১৯ হাজার ৭৮৯ জন শিশুকে এই ডোজ সেবন করানো হবে। সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কৃমি শিশুদের পুষ্টিহীন করে, শারীরিক ও মেধা বিকাশে বিঘ্ন ঘটায়। এজন্য অভিভাবকদের সচেতনভাবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ সন্তানদের নিয়ে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর আহবান জানানো হয়েছে।