নিজস্ব প্রতিবেদক: খুলনা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকা- পর্যালোচনায় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেল্লাল হোসাইন ও শ্রেষ্ঠ থানা হিসেবে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে পুরষ্কৃৃত করা হয়। এছাড়াও, বেনাপোল পোর্ট থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ, বেনাপোল পোর্ট থানার এএসআই (নিরস্ত্র) মুরাদ যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন।
সভায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) নজরুল ইসলাম বিপিএম, পিপিএমসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ, পিবিআইয়ের পুলিশ সুপার ও সিআইডি’র কর্মকর্তাবৃন্দ।