নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। পরবর্তীতে এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করা হয়।

যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহরের রায়পাড়াস্থ বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে যশোরের প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। বুধবার সকাল ৮টায় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ,সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, আওামী লীগ , বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জালি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শপথবাক্য পাঠ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা।
আরও পড়ুন:শহীদ বুদ্ধিজীবী দিবস আজ