নিজস্ব প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক যশোরের কৃতি সন্তান ক্রিকেটার আজিজুল হাকিম তামিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশ যশোর জেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে। তবে এখানে জেলার সাবেক ক্রিকেটার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সদস্য খান মোহাম্মদ শফিক রতন। রাশেদ পারভেজ ফুলের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাথলেটিক কোচ নিবাস হালদার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ক্রিকেটার এফএম মঈন উদ্দিন রোম, সংগঠনের সদস্য ও যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, মনিরুল হুদা খান মনি, ফারুক হোসেন লেন্টু, ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের কোচ এহসানুল হক সুমন।
সাবেক ক্রিকেটাররা বলেন, তামিম বর্তমানে বয়স ভিত্তিক জাতীয় দলে আছে। এখান থেকে যশোরের অনেক প্রতিভাবান ক্রিকেটার ঝরে গেছে। তাই তামিমকে ক্রিকেটে মনোযোগী থাকার আহ্বান জানান। সেই সাথে মানুষ হিসেবে তামিমকে উদার হতে বলেন।
তামিম একদিন জাতীয় দলকে নেতৃত্ব দিবেন বলে আশাবাদ ব্যক্ত করে যে কোন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন সাবেক ক্রিকেটাররা।
