নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঁচড়া রায়পাড়ায় হুমায়ুন কবীর নামে এক যুবককে ছুরিকাঘাত মামলায় আটক হাবিলসহ দুইজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গত ৩ এপ্রিল সন্ধ্যায় শহরের রায়পাড়ায় এই ঘটনায় ভুক্তভোগীর মা খোদেজা বেগম কোতোয়ালি মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের নামে মামলা করেন। আসামি হাবিল চাঁচড়া রায়পাড়ার আবদার হোসেনের ছেলে এবং জীবন মৃত জিহাদ গাজীর ছেলে।
এই মামলার পলাতক অন্য আসামিরা হলো, আটক হাবিলেল ভাই কাবিল ও আইয়ুব আলীর ছেলে মেহেদী।
বাদী মামলায় বলেছেন, আসামিরা এলাকার সন্ত্রাসী। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা- করে বেড়ায়। আসামিদের সাথে বাদীর পরিবারের পূর্ব বিরোধ রয়েছে। তারই জের ধরে গত ৩ এপ্রিল সন্ধ্যার দিকে বাদীর ছেলে হুমায়ুন কবীর রায়পাড়ার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় আসামিরা হুমায়ুনকে পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় হুমায়ুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যাওয়ার সময় স্থানীয়রা ওই দুইজনকে আটক করে পুলিশের সোপর্দ করে।