নিজস্ব প্রতিবেদক: যৌতুক মামলায় সোহেল হোসেন নামে এক আসামিকে দেড় বছরের কারাদ- দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ এ রায় দিয়েছেন। আসামি সোহেল হোসেন জেলার কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের বাবুলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, অভয়নগরের ভাটপাড়া গ্রামের আব্দুল মাজেদের মেয়ে লাইলি খাতুনকে পাঁচ বছর আগে সোহেল হোসেন বিয়ে করেন। বিয়ের পর তারা নওয়াপাড়ার তালতলার ফারুক হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্য তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক চাপ দিতে থাকেন সোহেল। এরপর লাইলি তার আত্মীয় বিভাগদী গ্রামের আক্তারুলের বাড়িতে বেড়াতে যান। পরদিন সকলের সামনে তিনি মোটরসাইকেল দাবি করেন। সোহেলের দাবির বিষয়টি মেনে নিয়ে সময় চাইলে কারো কথা কর্ণপাত না করে চলে যান। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে ২০১৮ সালের ৩১ মে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সোহেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন।