নরেন্দ্রপুর (রূপদিয়া) প্রতিনিধি: ‘তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী এক বছরের জন্য ‘রূপদিয়া রক্তদান সংস্থা’ ০৭ সদস্য বিশিষ্ট স্থায়ী পর্ষদ ও ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করেছে। কমিটিতে শরিফুল ইসলামকে সভাপতি ও সিদ্ধার্থ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা পি এম কামরুজ্জামান। একই বিজ্ঞপ্তিতে সংস্থার স্থায়ী পর্ষদের তালিকা প্রকাশ করেছেন তিনি। স্থায়ী পর্ষদের সদস্যরা হলেন, পি এম কামরুজ্জামান, মাহমুদ আলম, রাসেল মাহমুদ, শহীন আলম, ই¯্রাফিল হোসেন, সাইফুল ইসলাম কিরন ও ইমরান খান।
কার্যকরি কমিটির সহ-সভাপতি পদে তিন জনকে রাখা হয়েছে। তারা হলেন- মহিউদ্দিন সানি, খাইরুল ইসলাম ও নাজমুল হোসেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রিজভী রহমান বিশাল, লিমন হাসান রিফাত, সাংগঠনিক সম্পাদক পদে বি এম কাদের, সহ- সাংগঠনিক সম্পাদক পদে মারুফ হোসেন, দপ্তর সম্পাদক পদে রানা হোসেন, প্রচার সম্পাদক পদে শাহারিয়ার ইসলাম হৃদয়, অর্থ সম্পাদক পদে অমিত হাসান, ক্রীড়া সম্পাদক পদে বোরহান উদ্দীন, সমাজসেবা সম্পাদক পদে হাসিবুল হাসান শান্ত’র নাম অনুমোদন হয়েছে। কার্যকারী সদস্য পদে রয়েছেন আল-আমিন বাবু, আজিজুল হাকিম, সৌমিক কর, মঈন উদ্দীন, জিন্নাত আলী, খন্দকার আব্দুল্লাহ ও জি এম রিয়াজ হোসেন।