নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপে কেন্দ্রের দায়িত্বে থাকা এপিসি মারুফ হোসেন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনাটি সকাল সাতটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিদ্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন এপিসি মারুফ হোসেন। এ সময় দৃর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এ সময় দায়িত্বে থাকা মারুফের ডান পাশে ককটেলের স্পিন্টার লাগে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের মোবাইল স্টাইকিং টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ককটেলের বিস্ফোরিত অংশের নমুনা সংগ্রহ করেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। ঘটনাটি নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটারদের মনে ভীতি সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর জন্য অজ্ঞাত দুর্বৃত্তদের নাশকতামূলক কর্মকান্ড হতে পারে মর্মে পুলিশ ধারণা করছেন।
