নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শংকরপুর মানবিক যুব সংগঠনের আয়োজনে স্থানীয় নিম্নআয়ের মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোববার সকালে শহরের শংকরপুর সংগঠনটির কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক গাজী রাশেদুল ইসলামের সঞ্চলনায় সংগঠনের সভাপতি আব্দুল মান্নান শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সিমাই, চিনি, ডাল, চাল, তেল এবং অনাণ্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে যাবে।
