নিজস্ব প্রতিবেদক: যশোরে আলম হোসেন (৫০) নামে একজনকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। তিনি শহরের কাজীপাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার সময় কাজিপাড়া আঞ্জুমান আরা একাডেমি স্কুলের মধ্যে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী একই এলাকার বাবলু (২৬) আইজুল (২৫) সহ আরো তিন-চারজন আলমকে ডেকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, সাত-আট মাস আগে বাবলুর সাথে স্কুলের পুকুরে মাছ মারতে নিষেধ করাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। ওই সময় তা স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও আজ ছুরিকাঘাত করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান কবির জানান, ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।