নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের বসুন্দিয়ার আছমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে ঘুনি শাখারিপাড়া এলাকায় মানববন্ধন ও ঝাড়– মিছিল করেছেন এলাকাবাসী। মিছিলটি ঘুনির সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
ভুক্তভোগীরা জানান, যশোর সদর উপজেলার ঘুনির শাখারিপাড়ার বহুলালোচিত আছমা আক্তার (৩৬) তার নিজের এলাকাসহ আশপাশের গ্রামের একাধিক অসহায় ব্যক্তির নামে হয়রানিমূলক ৬০/৭০টি মামলা করেছেন। নাসরিন খাতুন বলেন, নিজের ছোট ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে বর্বোচিত নির্যাতন করে দিনের পর দিন ভাতের পরিবর্তের পশু খাদ্য খেতে দেয়। এসিড দিয়ে মুখ ঝলসে দেয়।
আছমার হাত থেকে রক্ষা পেতে তার অপকর্মের প্রতিবাদ করায় ওই নারী মনিরুল ইসলামকে স্বামী দাবি করে আদালতে মিথ্যা মামলা করে হয়রানি করে আসছে। সেতু আক্তার বলেন, আছমার হাত রক্ষা পেতে এই ঝাড়– মিছিল করা হয়েছে। প্রতিনিয়ত তার করা মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছি।
মামলাবাজ আছমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়– মিছিলে উপস্থিত ছিলেন এলাকার জেসমিন আক্তার, সৈয়েদা আক্তার, নাসরিন বেগম, নাজমা বেগম, নাসিমা আক্তার, অন্তু রহমান, সেতু আক্তার, জামাল হোসেন, আব্দুল গফুর ব্যাপারি, আব্দুল মজিদ, কাজল খাতুন, শফিক ভূঁইয়া, মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহজালাল ব্যাপারি, শাহ আলম ব্যাপারি, নাজিম হোসেন, কামরুল হোসেন, খয়বার খাঁ, বাদশা মিয়া, টুকু হোসেন, মিল্টন হোসেন, আব্বাস ইসলাম, মোতালেব হোসেন, নুর ইসলাম, নুর আলি, রফিকুল ইসলাম, আলা ব্যাপারি, করিম ব্যাপারি, সবুজ হোসেন, আফরোজা বেগম, বিলকিস বেগম, মরিয়ম বেগমসহ শতাধিক মানুষ।
তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগেও আছমার করা মিথ্যা মামলা থেকে রেহায় পেতে এলাকাবাসী সংবাদ সম্মেলনসহ মানববন্ধন করেন।