বরেণ্য ক্রীড়া সংগঠক
নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেশবরেণ্য ক্রীড়া সংগঠক শামস্ উল হুদার আজ সোমবার ৩৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে যশোর জেলা ক্রীড়া সংস্থা, শামস্ উল হুদা ফুটবল একাডেমি ও পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
আজ বাদ আসর যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ও মরহুমের নিজ বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। ১৬ ফেব্রুয়ারি হামিদপুরস্থ শামস্ উল হুদা ফুটবল একাডেমি মাঠে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।