নিজস্ব প্রতিবেদক
বুধবার বিকালে যশোরের শার্শায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ। তারা উপজেলার শার্শা সদর, নিজামপুর, লক্ষণপুর, ডিহি, বাহাদুরপুর ইউনিয়নের কয়েকটি বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সহ সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক আশরাফুল আলম বাবু, যুগ্ম সাধারণ এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস,এম আঃ হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার সরদার,সহসভাপতি আবুল কালাম আজাদ, মইনুদ্দিন মনু, রমজান শেখ, সাধারণ সম্পাদক জব্বার সরদার,সাংগঠনিক সালাউদ্দিন আহমেদসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
