নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় ঈদ পরবর্তী তৃতীয় দিনের মতো শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন বিএনপির নেতৃবৃন্দ। নেতাকর্মী, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুটখালি, গোগা, কায়বা, বাগআচড়া ও উলাশি ইউনিয়নের বিভিন্ন বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক আশরাফুল আলম বাবু, যুগ্ম সাধারণ এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির যুগ্ম, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, মামুনুর রশিদ, তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শহিদুল ইসলাম শহিদ, সালাউদ্দিন আহমেদ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস,এম আঃ হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক চয়ন হোসেন, সদস্য সচিব সবুজ হোসেন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেনসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
