বাগআঁচড়া প্রতিনিধি
যশোরের শার্শায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার পাঁচ ভুলাট গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম বলেন, আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি।