শার্শা (যশোর) প্রতিনিধি
শার্শার ছোট আঁচড়ায় রাহুল হোসেন নামের এক শিশু নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতীত শিশু রাহুল হোসেন নারায়নপুর পুড়াবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রাহুল হোসেন বেনাপোল হাজী বারানী হাউসে ম্যাছিয়ারের কাজ করে। কাজের সুবিধার্থে রাহুল বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে তার নানা মৃত মোহাত আলী মিস্ত্রির বাড়িতে থাকে।
গত বুধবার দুপুর ২টার দিকে ছোটআঁচড়া মাঠ থেকে শিশু রাহুলকে উঠিয়ে পাটবাড়ির পাশে একটি গোপন ঘরে রেখে রাহুলের ওপর রাত নয়টা পর্যন্ত অমানবিক নির্যাতন চালায়। এতে রাহুলের মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতের সৃষ্টি হয়। গুরুতর আহত রাহুল নির্যাতনের ফলে জ্ঞান হয়ে গেলে দুবৃত্তরা তার নানার বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা রাহুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় রাহুলের মামা তবিবুর রহমান অভিযোগ করেন।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মাসুম বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা সত্য। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।