নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ড ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার প্রতিষ্ঠানে দুটিতে নবীর জীবনী নিয়ে আলোচনা, হামদ, নাথ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়।
যশোর শিক্ষা বোর্ড : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কনফারন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মুহাম্মদ নিয়ামত ইলাহী। সেকশন অফিসার নাসিরুজ্জামানের পরিচালনায় আলোচনা করেন, সচিব প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ, সাবেক উপ বিদ্যালয় পরিদর্শক একেএম নাজিমুদ্দিন, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন ও কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) রফিকুর রহমান, ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌলা, সিনিয়র সিস্টেম অ্যানালিস জাহাঙ্গীর কবির প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ধর্ম শিক্ষক জহুরুল ইসলাম।
আব্দুর রাজ্জাক কলেজ : কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক। সহকারী অধ্যাপক আব্দুল গনির পরিচালনায় আলোচনা করেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন।
আলোচনা শেষে হামদ্, নাথ, কেরাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১২জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। শেষে কলেজ মসজিদের ইমাম রমজান আলী দোয়া পরিচালনা করেন।
