নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টুর আয়োজনে কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজমুল হুদা সোহাগ, যুবলীগ নেতা সোহেল ইরফান, ছাত্রলীগ নেতা রাসেল রানা, আরিফুল ইসলাম প্রমুখ। প্রায় দুইশতাধিক ছাত্র-শিক্ষক ইফতার মাহফিলে অংশ নেন।