নিজস্ব প্রতিবেদক
প্রয়াত শ্রমিকনেতা দিদারুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে দরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার নওয়াপাড়া (বুইকারা) সরকারি গোরস্থানে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয়, যশোর জেলা, খুলনা বিভাগীয় কমিটি ও অভয়নগর থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রয়াত নেতার শ্রদ্ধায় ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহকোষাধ্যক্ষ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সাবেক সভাপতি ও অভয়নগর থানা কমিটির সদস্য, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা, নওয়াপাড়া শাখা কর্মকর্তা ও কার্পেটিং জুটমিল সিবিএ’র সাবেক যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা দিদারুল হক।
