নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক এমএইচ উজ্জলকে ফরিদপুর বাজার এলাকার মাটি ব্যবসায়ী হাবিবুর রহমান হাবি ও তার ছেলে রায়হান প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার সাংবাদিক উজ্জল জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৩৮৮। স্থানীয়রা জানায়, সাংবাদিক উজ্জল সম্প্রতি ‘দেয়াড়ার মাটি ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় একটি পত্রিকার সংবাদ প্রকাশ করে’। প্রকাশিত সংবাদের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ফরিদপুর বাজারের উপরে লোক সম্মুখে কুপিয়ে হত্যা করার হুমকি দেয়।
জানা যায়, মঙ্গলবার সকালে একটি মাটি ভর্তি অবৈধ ট্রাক্টর নিয়ে যাওয়ার পথে ফরিদপুর নতুন বাজারের মোড়ে গেলে রাস্তার ক্ষতি হচ্ছে এমন অযুহাতে স্থানীয়রা ট্রাকটরকে না যেতে দেওয়ার জন্য বাধা প্রদান করে। পরে পাশে বসে থাকা মাটি ব্যাবসায়ীদের সহকারী স্খানীয় প্রভাবশালী রায়হান ও হাবি ওখানে উস্থিত হয়ে ওই স্থানীয়দের সাথে ট্রাক যাওয়া নিয়ে বাক বিতন্ডা জড়িয়ে পড়ে।
এ বিষয়ে সাংবাদিক এম.এইচ.উজ্জল জানান, দেয়াড়া ইউনিয়নের মাটি ব্যবসা নিয়ে আমি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করি। তাছাড়া স্থানীয় আরও কিছু পত্রিকায়ও ওই সংবাদ প্রকাশ করে। তবে সকল নিউজের উপর আমার হাত আছে এমন অভিযোগ করে বিভিন্ন মারোফাত হুমকি দিতে থাকে এবং আজ সবার সামনে কুপিয়ে হত্যা করে ফেলা হবে বলে হুমকি দেয় রায়হান।
কোতয়ালি থানার এস আই মায়দুল জানান, এম.এইচ.উজ্জল একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।