নিজস্ব প্রতিবেদক: যশোরে সরকারি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৪ জনের পরিবারকে মোট ১ কোটি ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৪ টি পরিবারকে এ চেক তুলে দেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম (সার্বিক) জানান, সরকারি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৪ জনের পরিবারকে চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে দুই জনকে ৪ লাখ এবং বাকি ১২ জনকে ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।