নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার সাড়াপোল বাজার পরিচালনা পরিষদের নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মাসুদ রানা ও সম্পাদক তাইজেল ইসলাম। মঙ্গলবার বাজারের প্রায় ৪শ’ ব্যবসায়ীর উপস্থিতিতে এক আলোচনা সভার মধ্যদিয়ে কমিটির তিন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এ কমিটির অপর সদস্য শাহীন মোড়লকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এ তিন নেতার উপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী। সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম মড়লের সভাপত্তিতে সভা পরিচালনা করেন ব্যবসায়ী ও শ্রমিকলীগ নেতা সেলিম রেজা পান্নু। আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওলিয়ার রহমান, রবিউল ইসলাম, ফিরোজ আল মামুন, আলা উদ্দিন, আলী হোসেন, শাহিদুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
