নিজস্ব প্রতিবেদক
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির যশোর সরকারি সিটি কলেজ শাখা। রোববার শহরের শিশু নিলয় অডিটোরিয়াম এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাউদ্দিন। যশোর সরকারি সিটি কলেজ শাখার সভাপতি আরাফাত ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যশোর শহর শাখার সভাপতি মোস্তফা কামাল, সেক্রেটারি আহমেদ ইব্রাহিম শামিম, অফিস ও দাওয়া সম্পাদক উবাইদুল্লাহ হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি সিটি কলেজ শাখার অর্থ সম্পাদক আমির হোসেন। অনুষ্ঠানে সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি (জিপিএ-৫ প্রাপ্ত) ৯৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
