নিজস্ব প্রতিবেদক
যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের আকস্মিক মৃত্যুতে চারদিনের শোক কর্মসূচির শেষ দিন শনিবার সকালে প্রেসক্লাব যশোরের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নুর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি তহীদ মনি। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
