নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের প্রথম দিনে জয় পেয়েছে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ও ইয়াং আরএন রোড। শনিবার শামস্-হুদা-স্টেডিয়ামে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ২ উইকেটে রিপন অটোস স্পোর্টস একাডেমিকে এবং ইয়াং আরএন রোড ৫ রানে উষা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
সকালে টসে জিতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে রিপন অটোস স্পোর্টস একাডেমি নির্ধারিত ২৫ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৩৫ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে আবেদ হোসাইন ৪১ বলে ৪টি চারে ৩৪, শিমুল হোসাইন ২৪, নিবির পোদ্দার ২২ ও নাদিম ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। বল হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সুজন ২৯ ও ফারহান মুহিব ২৪ রানে ৩টি করে, ওবাইদুল রাহাত ও মতিউর রহমান ১ টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ৩ বল ও ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে মতিউর রহমান ৩৪, ওবাইদুল ১৯, রাহাত ইমন রাফি ১৮, তাফিমুল ইসলাম ১৪, রিয়াদ ১৩ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ২৯ রান।
রিপন অটোসের পক্ষে শিমুল ৩টি, নাদিম, আরিফুজ্জামান, প্রিতম সরকার ও নিবির পোর্দ্দার ১টি করে উইকেট লাভ করেন।
দিনের অপর ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইয়াং আরএন রোড ২২ ওভার ১ বলে সব উইকেট কারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। ব্যাট হাতে আবু বক্কর ৩২ বলে ৭টি চার ও ২টি ছয়ে ৫৭, ইব্রাহিম মোল্লা ৩১ বলে ৮টি চার ও এক ছয়ে ৪৯, আসিফ রহমান ১২, আজিজুল ইসলাম ১০ সংগ্রহ করেন। উষা স্পোর্টিং ক্লাবের শাওন পারভেজ ৫ ওভারে একটি মেডেনসহ ২০ রানে ৩টি, সজীব হোসেন ২টি, রুবেল, মাজহারুল, জহির. ফয়সল ১টি করে উইকেট লাভ করেন।
রান তাড়ায় উষা স্পোর্টিং ক্লাব ২৪ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে। দলের পক্ষে সজীব হোসেন ৪৫, রুবেল ২৬, শুভ শোষ ২৩, মিঠুন ১৩, শাপওন পারভেজ ১৩, মাজহারুল ১০, ফয়সাল ৮ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। ইয়াং আর এন রোডের পক্ষে রিয়াদ ২০ রানে ৩, নাঈম ২৭ রানে, আবু বক্কর ২৪ ও শরিফুল ইসলাম ৩৪ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন।
