নিজস্ব প্রতিবেদক
যশোরে স্টেট এগ্রো লিমিটেডের দশ লাখ টাকা ও একটি মোটরসাইকেল আত্মসাতের ঘটনায় কোম্পানির মার্কেটিং অফিসার আব্দুল করিম মরনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। গতকাল কোম্পানির একাউন্টস অফিসার খালিদ সাইফুল্যাহ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই অভিযোগটি করেছেন। অভিযুক্ত আব্দুল করিম মরন যশোর শহরের বেজপাড়া মেইন রোডের মিন্টু মিয়ার ছেলে।
বাদী খালিদ সাইফুল্যাহ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং স্টেট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একাউন্ট অফিসার। ২০২৩ সালের ১০ আগস্ট আসামি আব্দুল করিম মরন মার্কেটিং অফিসার পদে চাকরিতে যোগদান করেন। কোম্পানির মার্কেটিং কাজের জন্য (যশোর-হ-১৮-৪৩৫০) নম্বর একটি মোটরসাইকেল দেয়া হয়। আব্দুল করিম কোম্পানির ডিলার ও পরিবেশকদের কাছ থেকে ৯ লাখ ৭৩ হাজার ৭৯০ টাকা কালেকশন করেন। কিন্তু ওই টাকা অফিসে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ওই টাকাগুলো অফিসে জমা দেয়ার কথা ছিলো। কিন্তু টাকা না দিয়ে কালক্ষেপণ করাসহ বিবাদীর ব্যবহৃত মোবাইল বন্ধ করে রাখে।
