নিজস্ব প্রতিবেদক
সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোর এর আয়োজনে অসহায় মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়। গতকাল রোববার যশোর শহরের খালধার রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর উপজেলার এসিল্যান্ড মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মৎস ব্যবসায়ী সাইফুজ্জামান মজু, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন সিমবা, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টু।
সভাপতিত্ব করেন স্বপ্নতরী সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানা। সংক্ষিপ্ত আলোচনা শেষে অসহায় ৫০ উর্ধ্বে ৩০ জন মহিলাদের মাঝে চাল বিতরন করা হয়।
