নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ডা. হুমায়ন কবির। স্বাধীনতা চিকিৎসা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত এক পত্রে এই সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতা চিকিৎসক (স্বাচিপ) এর ৫ম জাতীয় সম্মেলন গত বছর ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটি (২০২২- ২০২৫) অনুমোদন দিয়েছেন। এই কমিটিতে ডা. হুমায়ন কবিরকে কার্যকরি সদস্য পদে নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, ডা. হুমায়ন কবির যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেকের পুত্র।
