নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক (উপসচিব) রফিকুল হাসান। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জি. মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক আনিছুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।
অতিথিগণ প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিষয় সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। সহকারী পরিচালক মোজাম্মেল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার রমজান আলী। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
