নিজস্ব প্রতিবেদক
এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচ আয়োজিত খুলনা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে খুলনা টাইগার্স ও কুষ্টিয়া রাইডার্স। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে যশোর কিংস। শুক্রবার যশোর বিমান বন্দর স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬টি দল অংশ গ্রহণ করে।
দল গুলো হচ্ছে যশোর কিংস, খুলনা লায়ন্স, খুলনা টাইগার্স, কুষ্টিয়া রাইডার্স, ঝিনাইদহ লাভার্স, এয়ারপোর্ট স্পোর্টস।
খেলা শেষে প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সহ-সভাপতি মুনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, নির্বাহি সদস্য প্রণব দাস, রাহুল রায়, দৈনিক যশোরের বার্তা সম্পাদক রেজাউল করিম রুবেল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাজমুল আহসান, সদস্য সচিব ডিএইচ দিলসান, কুষ্টিয়ার আরএসআর গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম, জারা গ্রুপের চেয়ারম্যান কোহিনুর আক্তার প্রমুখ।
