ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার পল্লীতে ১৩ মোটরসাইকেলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বিষ্ণপুর গ্রামে গণধোলাইয়ের শিকার হয় তারা। তার একপর্যায়ে তাদের দু’টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে আবারও ১১টি মোটরসাইকেলে ২৫-২৬জন আসলে স্থানীদের সাথে তাদের গোলোযোগ হয়। এ ঘটনা বাঁকড়া পুলিশ ফাঁড়ি জানতে পেরে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বিশৃঙ্খলাকারীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ১১ জনকে ১৩ মোটরসাইকেলসহ আটক করে ।
ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, থানার এসআই (নি.) আমির হোসেনসহ বাঁকড়া পুলিশ ফাঁড়ির নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা হাজির হন।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।