নিজস্ব প্রতিবেদক: যশোরে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন টিপু সুলতান (৩৬) নামে এক ব্যক্তি। গত ১০ মে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এ ঘটনায় তার পরিবার বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ টিপু সুলতান বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের মো. জলিলের পুত্র। তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। একটি দুর্ঘটনার পর এক পা খুঁড়িয়ে হাঁটেন এবং কানে কম শোনেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১০ মে বিকাল ৫ টার দিকে নিজ বাড়ি হইতে বাইসাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবার ও আত্মীয় স্বজনরা এখনো খুঁজে চলছেন হারানো ব্যাক্তিকে। কিন্তু কোন সন্ধান মেলেনি।
জিডিতে আরও উল্লেখ করা হয়, হারানোর দিন টিপু সুলতানের পরণে সাদা শার্ট, কালো ট্রাউজার, পায়ে গোলাপি রং এর জুতা ছিল। তার মুখে দাঁড়ি চাপ, এক্সিডেন্টের পর এক পাঁ খুঁড়িয়ে হাঁটে, কানে কম শোনেন। এদিকে কেউ টিপু সুলতানের সন্ধান পেলে তার ভাইয়ের নম্বরে (০১৭৫৬-০৪০২০২, ০১৯৫৪৫৫৫৬৯৫) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।