নিজস্ব প্রতিবেদক
‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়ষ্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম’ এই স্লোগানে যশোর ২০০৮ সালের ৮ মার্চ ১১৩ জন দুঃস্থ মাকে নিয়ে ‘৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি শুরু করে জয়তী সোসাইটি। বর্তমানে এই কর্মসূচির আওতায় মায়েদের সংখ্যা ৪০০ জন। প্রতি বছর জয়তী সোসাইটির ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির বাস্তবায়ন কমিটি বিভিন্ন উৎসব, মৌসুমে এই সব মায়েদের জন্য সমাজের সুহৃদয়বান ব্যক্তি, সরকারি- বেসরকারি সহযোগিতায় ও নিজেদের সহযোগিতায় বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে থাকে।
এ বছর শীতে এসব মায়েদেরকে শীত নিবারনের জন্য শীতবস্ত্র দিয়েছে জয়তী সোসাইটি। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে ৪০০ জন ৬০ ঊর্ধ্ব মাকে ১টি করে চাদর, ১টি করে সাবান, ১টি করে ভ্যাসলিন ও চাউল প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব যশোর এর সহ-সভাপতি শাহাজান নান্নু।
আরো উপস্থিত ছিলেন জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, রাফফাত আরা ডলি, জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সংস্থার পরিচালক অর্চনা বিশ্বাস, ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুনসহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
