নিজস্ব প্রতিবেদক: যশোরের প্রাচীন দৈনিক কল্যাণ ৩৮ বছরে পদার্পণ করায় পরিবার কল্যাণ সমিতি (পিকেএস)’র জীবন সদস্য ও নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও পত্রিকাটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলাকে আজ চাঁচড়াস্থ ভবনে সংবর্ধনা প্রদান করে।
এ সময় পিএকেএস’র উদ্যোগে কেক কাটা ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএস’র সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট জাফর সাদিক।
পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও সম্পাদকের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, সহ-সভাপতি আতিকুর রহমান তিকু, কোষাধ্যক্ষ মাফুজুল হক ফারুক, ডা. নাসিম রেজা, আতিয়ার রসুল ও এ্যাডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ।
সংবর্ধনার প্রতিক্রিয়ায় দৈনিক কল্যাণ সম্পাদক বলেন, বস্তুনিষ্ঠতা বজায় রেখে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় জনগণের কল্যাণে দৈনিক কল্যাণ তার লেখনি অব্যাহত রাখবে।