নেংগুড়াহাট প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে সরোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের কিসমত চাকলার নিজ বাড়িতে মস্তিস্কের রক্তক্ষরণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।
সরোয়ার হোসেন মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের টানা ৬ বারের নির্বাচিত সদস্য ছিলেন।
সোমবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জনপ্রিয় এ জনপ্রতিনিধির দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সরোয়ার হোসেনের চাচা সোহরাব হোসেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন।