নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর আন্দুলিয়া খালপাড়ে রবিউল ইসলাম ভুট্টো (৪৫) নামে এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ভুট্টোর ভাই রফিকুল ইসলাম ১৬ এপ্রিল মামলাটি করেন। রফিকুল নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আসামিরা হলো, নরেন্দ্রপুর গ্রামের আবু হুরাইরা, সাগর, রাকিব হোসেন, রিপন হোসেন, মানিক, আল আমিন ও রিয়াজুল। এছাড়া অজ্ঞাত আরো ৫/৭জন রয়েছে।
এজাহারে রফিকুল ইসলাম উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। সে কারণে আসামিরা তার পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি দিতো। গত ৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তার ভাই রবিউল ইসলাম ভুট্টো আন্দুলিয়ার খালপাড়ে চায়ের দোকানে যান চা পানের জন্য। সে সময় পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা হামলা চালায়।