নিজস্ব প্রতিবেদক: রমজান মাসে বিভিন্ন দেশে দ্রব্যমূল্যের দাম কমে। আর আমাদের দেশে পণ্যের দাম বাড়ে। কারণ ছাড়া পণ্যের দাম বৃদ্ধি করলে ছাড় দেয়া হবে না। ব্যবসায়ীদের পণ্য কেনার রশিদ সাথে রাখতে হবে। রশিদ ছাড়া দাম বৃদ্ধি করলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হবে।
জেলা প্রাশাসনের আয়োজনে বুধবার কালেক্টরেট সভাকক্ষে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও মূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা।
সভায় বক্তারা আরও বলেন- আমাদের দুর্ভাগ্য যে ধর্মীয় অনুষ্ঠানের সময় এলেই এই বিষয়ে আলোচনা করতে হয়। যে কোনো ধর্মীয় উৎসবকে ঘিরে দেশের ব্যবসায়ীরা স্বার্থ লুটে নিতে ব্যস্ত থাকে। অনেক ব্যবসায়ী বলে চাহিদা বেশি হওয়ায় যোগান কম। তবে এবছর সরকার জেলার এক লাখ ৩৭ হাজার পরিবারকে যেহেতু টিসিবির পণ্য দিচ্ছে। সে কারণে বাজারে যোগান কম থাকার কথা নয়।
সভায় বলা হয়, জেলা প্রশাসান, পুলিশ প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি আরো অনেক সংস্থা সব সময় বাজারে তদারকি করবে। তাই ব্যবসায়ীরা সাবধানে থাকতে হবে। কোনো অপরাধ শাস্তির পর্যায়ে চলে গেলে কারো ছাড় দেয়া হবে না।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলার বিভিন্ন ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধিরা।
সর্বশেষ
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, এক কাতারে যশোরের বিশিষ্টজনেরা
- ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’ স্লোগানে উত্তাল বেনাপোলের রাজপথ
- যশোরে বনফুল মিষ্টির দোকানে তেলাপোকার অবাধ বিচরণ, এক লাখ টাকা জরিমানা
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ
- যশোরের মাটি ও মানুষের নেতা তরিকুল ইসলামকে স্মরণ
- ভাঙা পা নিয়ে বলেছিলেন, ‘তোর বাড়িতে থাকব’
- দাঁত উপড়ে নির্যাতন করা হয়েছে, তবু আদর্শের সঙ্গে আপস করেননি
- যশোরে আওয়ামী লীগ-যুবলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার