নিজস্ব প্রতিবেদক
যশোরে গর্ভধারিনী বৃদ্ধা মা সেরিনা খাতুনকে (৬২) মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে সেরিনা খাতুন মামলাটি করেন। মামলার আসামি তার ছেলে শহরের রেলস্টেশন মাদ্রাসা রোড রায়পাড়ার অ্যাডভোকেট সৈয়দ কামরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ফেরদৌস।
এই মামলায় বাদী সেরিনা খাতুন উল্লেখ করেন, আসামি সৈয়দ আশরাফুল ফেরদৌস তার সন্তান। সে খারাপ প্রকৃতির লোক এবং বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। সে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই সময় তাকে শারীরিকভাবে অত্যাচার করে। সে খুন জখমের হুমকি ধামকি দেয়। গত ২৪ জানুয়ারি রাত অনুমান ৯ টার সময় বসতবাড়ির মধ্যে অবৈধভাবে আটকে তার উপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে।
