নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীর বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নীপিড়নের অভিযোগে আদালতের নির্দেশে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ১৯ মে গভীর রাতে মামলাটি করেন, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের নাজিম। মামলায় আসামি করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, বাদীর মেয়ে ওই বিদ্যালয়ের ছাত্রী। আসামি প্রধান শিক্ষক হওয়ার সুবাদে বিভিন্ন সময় ক্লাসের ছাত্রীদের উত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। পরীক্ষার রেজাল্ট ভালো করে দেয়ার অজুহাতে বাদীর মেয়েকে স্কুল ছুটির পর প্রায়ই তার অফিস কক্ষে ডাকতো এবং বাদীর মেয়ের হাত মাথা ও গায়ে স্পর্শ করার চেষ্টা করতো। স্কুল ছুটি হলে বাদীর মেয়েকে তার অফিস কক্ষে ডেকে ইংরেজি সাজেশন দেয়ার কথা বলে ইংরেজি বই খুলতে বলে এবং পড়া দেখানোর ছলে জুলফিক্কার আলী বাদীর মেয়ের শরীরের সংবেদনশীল স্থানে হাত দেয় এবং জড়িয়ে ধরে শ্লীলতাহানী করে। নিজকে কোন মতে রক্ষা করে দ্রুত বাড়িতে চলে এসে তার পিতা মাতাকে ঘটনাটি জানায় ওই শিক্ষার্থী। এ ঘটনার পর এলাকার শহিদুল হক রিপনকে সাথে নিয়ে ওই দিন বিকেল ৩ টায় প্রধান শিক্ষক জুলফিক্কার আলীর বাড়িতে যেয়ে এহেন ঘৃণ্য আচরণ করবার কারণ জিজ্ঞাসা করলে আসামি সদুত্তর না দিয়ে বাদীকে টাকা পয়সা নিয়ে মীমাংসা করার প্রস্তাব দেয়। এ ঘটনায় বাদী কাতয়ালি থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দিলে বাদি আদালতে মামলা করলে বিজ্ঞ আদালতের আদেশে থানা কর্তৃপক্ষ মামলা হিসেবে নথিভুক্ত করেন।
