নিজস্ব প্রতিবেদক: যশোরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ২ এপ্রিল চাঁচড়া চেকপোস্টে এই ঘটনা ঘটে। অপহৃতের মা ৪ এপ্রিল ফরিদুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলা করেছেন।
আসামি ফরিদুর রহমান ঝিকরগাছা উপজেলার বড় খলসি গ্রামের জাহাঙ্গীর ওরফে কফিলের ছেলে।
বাদী মামলায় বলেছেন, তার মেয়ে ঝিকরগাছার জেকে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। আসামি দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় অপহরণের হুমকি দেয়। গত ২ এপ্রিল সন্ধ্যায় চাঁচড়া চেকপোস্ট থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।