কেশবপুর পৌর প্রতিনিধি
পরকীয়ার টানে অন্যের স্ত্রী দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হয়েছে মাহাবুর নামে এক বিএনপি নেতা। ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার দত্তনগর গ্রামে।
স্থানীয়রা জানান, রাজনীতির সুবাদে উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের দত্তনগর গ্রামের মাসুম গাজীর সাথে পরিচয় ঘটে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড (ভালুকঘর) বিএনপির সাধারণ সম্পাদক ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাহাবুরের। পরিচয়ের এক পর্যায়ে মাসুম গাজীর স্ত্রী দুই সন্তানের জননী সুইটি খাতুনের (২২) সাথে সম্পর্ক হয় ওই বিএনপি নেতা মাহাবুরের। সেই থেকে মাসুমের বাড়িতে যাতায়াত এই নেতার। এক পর্যায়ে সুইটির উপর ললুপ দৃষ্ট পড়ে এই নেতার। বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরকীয়ার ফাঁদে ফেলে সুইটিকে। এক পর্যায়ে তাদের অবাদ মেলামেশা শুরু হয়। এ ঘটনা দু’পরিবারসহ এলাকায় ছড়িয়ে পড়লে গত ৩ এপ্রিল সবার অজান্তে রাতের আধারে সুইটির ব্যবহৃত স্বর্ণালংকার ও গচ্ছিত নগদ টাকাসহ তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান বিএনপি নেতা মাহাবুর। বিএনপি নেতার পরকীয়ার ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সুইটির স্বামী মাসুম গাজী জানান, স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার ঘটনায় কেশবপুর থানায় মাহাবুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
