কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসন অভিযানে চালিয়ে বেকারি ও দধি ভান্ডারসহ দু’ মাংস বিক্রেতাকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকেলে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব শহরের নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন। এ সময় তার সাথে কালীগঞ্জ থানা পুলিশের এসআই শামিম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, আড়পাড়া নতুন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করায় বদর হোসেনকে দুই হাজার ও সাইদুল ইসলামকে দুই হাজার টাকা, শাহ আলী বেকারি ও কুষ্টিয়া দধি ভান্ডার নামে আরো দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় বেকারির মালিক বাবলু খানকে ২০ হাজার ও দধি ভান্ডারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
