গৌরীঘোনা প্রতিনিধি
যশোরের কেশবপুরে এক কৃষকের চারটি গরু চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার ভেরচী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এস আই আব্দুল কাদের ঘটনাস্থলে যান।
এলাকাবাসী জানান, উপজেলার ভেরচী গ্রামের মৃত মোস্তফা শেখের ছেলে কৃষক শেখ রুবেল হাসনাতের গোয়াল ঘরের পেছনের দেয়াল ভেঙে শুক্রবার গভীর রাতে চোরেরা ২টি গাভী, ২টি বাছুর ও ১টি রাম ছাগল চুরি করে নিয়ে যায়। ৪টি গরু ও ১টি ছাগল চুরি হওয়ায় ওই কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক রুবেল শেখ বলেন, তার গাভী দুটির একটি ১২ কেজি ও আরেকটি ৮ কেজি করে দুধ দিতো। আমার বাড়ি সিসি ক্যামেরাতে দেখা যায়- রাত ৩টা থেকে ৩টা ৪০ মিনিটে চোরেরা আমার ৪টা গরু ও ১টি ছাগল চুরি করে নেযে যাচ্ছে। সিসি ক্যামেরায় ৪ জনকে দেখা গেলেও তাদেকে চেনা যাচ্ছে না। তিনি আরো বলেন যে সিসি ক্যামেরা ফুটে ৪জন দেখা গেলেও আমার ধারণ তাদের আরো লোক ছিল। এই বিষয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
