নিজস্ব প্রতিবেদক: যশোর ডিবি পুলিশ চোলাই মদসহ এক বিক্রেতাকে আটক করেছে। আটক সাদ্দাম হোসেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু বক্করের ছেলে।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সকাল ১১ টার পর ডিবি পুলিশ পুরাতন কসবা সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে পাঁচ লিটার চোলাই মদ ও মদ বিক্রির একলাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন।