নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন জাকির হোসেন। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহেরা নাজনীন স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়েছে। জাকির হোসেন দীর্ঘদিন যশোরে কর্মজীবন পার করে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করেছেন। এরপর বিকেলে সেখান থেকে অবমুক্ত হয়েছেন তিনি। আগামী সপ্তাহে তিনি মণিরামপুরে যোগদান করতে পারেন বলে জানা গেছে।
এর আগে জাকির হোসেন যশোর জেলা প্রশাসক কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সর্বশেষ জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এ দিকে মণিরামপুরের বর্তমান ইউএনও কবির হোসেন গত বছরের নভেম্বরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
