রাজগঞ্জ প্রতিনিধি: মণিরামপুর উপজেলার ঝাঁপা বাঁওড়েরর বঙ্গবন্ধু ভাসমান সেঁতু পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আব্দুল জলিল সভাপতি ও আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর বঙ্গবন্ধু ভাসমান সেঁতুর ঝাঁপা অফিসে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু উপস্থিত থেকে ভোটারদের ভোট গ্রহণ করেন। বঙ্গবন্ধু ভাসমান সেতুর ১৪৮জন মালিকই সদস্য এবং ভোটার। তাদের মধ্যে এ নির্বাচনে ১১৩ জন সদস্য ভোট প্রয়োগ করেছেন।
সভাপতি পদে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল সরদার। সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াদুদ।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে