ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়নে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, উলাশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের বাস্তবায়নে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উই প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর কৃষিবিদ আনিছুজ্জামান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি। বক্তব্য রাখেন, উলাশী সৃজনী সংঘের উপজেলা ম্যানেজার জুলফিকার আলী, ফিল্ড অফিসার নার্গিস আক্তার, ফিল্ড কোঅর্ডিনেটর নাসরিন সুলতানাসহ দলনেত্রীবৃন্দ। সকলের মতামতের ভিত্তিতে ৭ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সর্বশেষ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
- মায়ের কোলের ঋণ শোধ হলো লাথি-ঘুষিতে!
- ফিরল ভ্রমণের পথ, চাঙা হওয়ার অপেক্ষায় সীমান্ত বাণিজ্য
- ভারতীয় পর্যটন ভিসা চালু, নতুন নিয়মে আবেদন যেভাবে